সিউডো-কিং লিকুইড (জৈব বালাইনাশক)

জৈব বালাইনাশক

সিউডো-কিং লিকুইড (জৈব বালাইনাশক)

সিউডো-কিং লিকুইড হলো বাংলাদেশে প্রথম প্রবর্তিত খাঁটি সিউডোমোনাস ফ্লুরোসেন্স ১% ডব্লিউ.পি. (Pseudomonas fluorescens 1% W.P.) সমৃদ্ধ একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ও শতভাগ অর্গানিক তরল জৈব বালাইনাশক।

নতুন
যোগাযোগ

উপকারিতা

প্রধান কার্যকারিতা ও উপকারিতা:

১. রোগ নিয়ন্ত্রণ: এটি মাটি ও বীজ বাহিত বিভিন্ন ক্ষতিকারক ছত্রাক এবং ব্যাকটেরিয়াজনিত রোগ (যেমন: গোড়া পচা, ঢলে পড়া, পাতা ঝলসানো) সফলভাবে দমন করে।

২. মাটির স্বাস্থ্য উন্নয়ন: মাটিতে উপকারী অণুজীবের সংখ্যা বৃদ্ধি করে এবং ক্ষতিকর পরজীবী কৃমি ও জীবাণু দূর করে মাটির উর্বরতা বাড়ায়।

৩. শিকড়ের বৃদ্ধি ও ফলন: এটি উদ্ভিদের হরমোন নিঃসরণে উদ্দীপনা জোগায়, যার ফলে গাছের শিকড় দ্রুত ছড়ায় এবং ফসলের পুষ্টি উপাদান গ্রহণ ক্ষমতা বৃদ্ধি পায়।

৪. পরিবেশ ও স্বাস্থ্যের জন্য নিরাপদ: এটি সম্পূর্ণ কেমিক্যালমুক্ত হওয়ায় কেমিক্যাল রেসিডিউ বা বিষাক্ততার ভয় থাকে না। ফলে মাটি, পরিবেশ এবং মানুষের স্বাস্থ্যের জন্য এটি সম্পূর্ণ নিরাপদ।

ব্যবহারবিধি

মাটিতে প্রয়োগ (১ বিঘা / ৩৩ শতক জমির জন্য):

মাটিতে ব্যবহারের জন্য চাষের সময় বা শেষ চাষে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ১লিটার থেকে ১.৫ লিটার প্রতি বিঘা জমির মাটির জন্য প্রযোজ্য।

স্প্রে করার নিয়ম (প্রতি লিটার পানিতে):

১ লিটার পানিতে ৫ মিলি থেকে ১০ মিলি পর্যন্ত। গোড়ায় এবং পুরো গাছে ভালোভাবে স্প্রে করতে হবে। { আক্রান্ত গাছের অবস্থা বুঝে}।

বিশেষ পরামর্শ:

কার্যকরী ফলাফলের জন্য স্প্রে করার পর জমির মাটি যেন উপযুক্ত অবস্থায় থাকে তা নিশ্চিত করুন। অন্যান্য উপাদান ব্যবহারের নির্দিষ্ট সময় আগে বা পরে এটি ব্যবহার করা উত্তম।

ডোজ

সতর্কতা

সতর্কবার্তা ও সংরক্ষণ নির্দেশিকা:

• মিশ্রণ সতর্কতা: এটি একটি জৈব বালাইনাশক (উপকারী ব্যাকটেরিয়া)। তাই কোনো অবস্থাতেই কোনো রাসায়নিক ছত্রাকনাশক, কীটনাশক বা ক্ষারীয় ওষুধের সাথে একসাথে মিশিয়ে ব্যবহার করবেন না।

• সময়ের ব্যবধান: যেকোনো রাসায়নিক ওষুধ বা সার ব্যবহারের কমপক্ষে ৩ থেকে ৭ দিন আগে অথবা পরে এটি ব্যবহার করা উচিত।

• সংরক্ষণ: সরাসরি সূর্যের আলো এবং অতিরিক্ত গরম থেকে দূরে, ঠান্ডা, শুষ্ক ও ছায়াযুক্ত স্থানে সিল করা অবস্থায় সংরক্ষণ করুন।

• ব্যক্তিগত সুরক্ষা: ব্যবহারের সময় মুখে মাস্ক এবং হাতে গ্লাভস ব্যবহার করুন। প্রয়োগ শেষে হাত ও মুখ সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নিন।

• নিরাপত্তা: শিশু, গৃহপালিত পশুপাখি এবং খাদ্যসামগ্রী থেকে নিরাপদ দূরত্বে রাখুন।

পণ্য

সিউডো-কিং লিকুইড একটি পরিবেশবান্ধব এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন শতভাগ তরল জৈব বালাইনাশক ও ছত্রাকনাশক। এটি ফসলের ক্ষতিকারক রোগজীবাণু ধ্বংস করার পাশাপাশি উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ফলন বাড়াতে সাহায্য করে।

মূল উপাদান: সিউডোমোনাস ফ্লুরোসেন্স ১% ডব্লিউ.পি. (Pseudomonas fluorescens 1% W.P.)

ধরন: তরল (Liquid)

বৈশিষ্ট্য: ১০০% অর্গানিক (100% Organic)

গবেষণায়: প্র্যাঙ্ক ইলাস্ট্রেস (Prank Ilustre's)

বাজারজাতকারী: শিকড় এগ্রিকালচার লিমিটেড (Shikar Agriculture Ltd.)

সম্পর্কিত পণ্য

স্বচ্ছ লাইফ  ট্রাইকোডার্মা হারজিয়ানাম ১.৫%
বিশেষ নতুন

জৈব বালাইনাশক

স্বচ্ছ লাইফ ট্রাইকোডার্মা হারজিয়ানাম ১.৫%

স্বচ্ছ লাইফ হলো Trichoderma harzianum ১.৫% সমৃদ্ধ একটি জৈব কৃষি উপকরণ, যা মাটির স্বাস্থ্য, শিকড়ের সুস্থতা এবং মাটিবাহিত রোগ ও ক্ষতিকর নেমাটোড ব্যবস্থাপনায় সহায়তা করে।

বিস্তারিত দেখুন →

সেফ গার্ড  ( ট্রাইকোডার্মা সমৃদ্ধ একটি পরিবেশবান্ধব, উচ্চ ক্ষমতাসম্পন্ন তরল জৈব বালাইনাশক

নয়ন মনি  (জৈব বালাইনাশক)
নতুন

জৈব বালাইনাশক

নয়ন মনি (জৈব বালাইনাশক)

নয়ন মনি হলো বাংলাদেশে প্রথম প্রবর্তিত খাঁটি সিউডোমোনাস ফ্লুরোসেন্স ১% ডব্লিউ.পি.

বিস্তারিত দেখুন →