ফলিয়ার সার ও পুষ্টি
শিকড় মনো জিংক (জিংক সালফেট মনোহাইড্রেট)
শিকড় মনো জিংক হলো ফসলের জিংক ও সালফার
উপকারিতা
প্রধান কার্যকারিতা ও উপকারিতা
১. পুষ্টির ঘাটতি দ্রুত পূরণ: ফসলে জিংক ও সালফারের তীব্র অভাব দ্রুত দূর করে গাছকে সতেজ ও প্রাণবন্ত করে তোলে।
২. ক্লোরোফিল ও হরমোন গঠন: গাছের সবুজ কণিকা বা ক্লোরোফিল বৃদ্ধিতে সাহায্য করে, যার ফলে পাতা হলদে বা তামাটে হওয়া (খৈরা রোগ) রোধ হয় এবং গাছ দ্রুত বাড়ে।
৩. ফলন ও গুণগত মান বৃদ্ধি: ধান, আলু, ভুট্টা ও সবজির আকার ও ফলের গুটি শক্ত করতে সাহায্য করে এবং ফসলের সামগ্রিক উৎপাদন বহুগুণ বাড়িয়ে দেয়।
৪. সুষম শিকড় ও কান্ড গঠন: এটি গাছের কোষ বিভাজনে সাহায্য করে এবং উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
ব্যবহারবিধি
ব্যবহার বিধি ও প্রয়োগ মাত্রা (Application & Dosage):
মাটিতে প্রয়োগ (প্রতি বিঘা / ৩৩ শতক জমি):
ফসলের সুষম পুষ্টি নিশ্চিত করতে প্রতি বিঘা (৩৩ শতক) জমিতে ১ থেকে ১.৫ কেজি "শিকড় মনো জিংক" সার প্রয়োগ করতে হবে। প্রয়োগ পদ্ধতি:
জমি প্রস্তুত করার সময় শেষ চাষে প্রধান সারগুলোর (ইউরিয়া, টিএসপি/ডিএপি, পটাশ) সাথে মিশিয়ে মাটিতে সুষমভাবে প্রয়োগ করা উত্তম। ফসলের তীব্র পুষ্টির অভাব দেখা দিলে প্রাথমিক অবস্থায় মাটিতে উপরি প্রয়োগ করা যেতে পারে।
ডোজ
ব্যবহার বিধি ও প্রয়োগ মাত্রা (Application & Dosage):
মাটিতে প্রয়োগ (প্রতি বিঘা / ৩৩ শতক জমি):
ফসলের সুষম পুষ্টি নিশ্চিত করতে প্রতি বিঘা (৩৩ শতক) জমিতে ১ থেকে ১.৫ কেজি "শিকড় মনো জিংক" সার প্রয়োগ করতে হবে
সতর্কতা
সতর্কবার্তা ও সংরক্ষণ নির্দেশিকা (Precautions):
মিশ্রণ সতর্কতা: এটি ফসফেট জাতীয় সারের (যেমন: TSP বা DAP) সাথে সরাসরি মিশিয়ে দীর্ঘক্ষণ রেখে দেবেন না, এতে সারের কার্যকারিতা কমে যেতে পারে। জমিতে ছিটানোর ঠিক আগ মুহূর্তে মেশানো ভালো।
সংরক্ষণ: সরাসরি সূর্যের আলো, অতিরিক্ত তাপ এবং আর্দ্রতা থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে বস্তার মুখ বন্ধ অবস্থায় সংরক্ষণ করুন।
ব্যক্তিগত সুরক্ষা: সার প্রয়োগের সময় মুখে মাস্ক এবং হাতে গ্লাভস ব্যবহার করা উত্তম। কাজ শেষে হাত ও মুখ সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নিন।
নিরাপত্তা: শিশু, গৃহপালিত পশুপাখি এবং যেকোনো ধরনের খাদ্যসামগ্রী থেকে নিরাপদ দূরত্বে রাখুন।
পণ্য
ব্র্যান্ড: শিকড় মনো জিংক
মূল উপাদান: জিংক শিক্ষার্থী মনোহাইড্রেট (জিংক ৩৬% ও সালফার ১৭.৫%)
পরিবেশক ও বাজারজাতকারী: শিকড় এগ্রিকালচার লিমিটেড (Shikar Agriculture Ltd.)
সম্পর্কিত পণ্য
ফলিয়ার সার ও পুষ্টি
টনিক বুস্টার
টনিক বুস্টার জৈব উপাদান ও গাছের প্রয়োজনীয় অনুখাদ্য
বিস্তারিত দেখুন →
ফলিয়ার সার ও পুষ্টি
শিকড় বোরন
শিকড় বোরন — বোরিক এসিড (বোরন-১৭%) সমৃদ্ধ একটি মাইক্রোনিউট্রিয়েন্ট সার, যা ফসলের স্বাভাবিক বৃদ্ধি, ফুল ও ফলন উন্নয়ন এবং বোরনের ঘাটতি পূরণে সহায়তা করে।
বিস্তারিত দেখুন →
ফলিয়ার সার ও পুষ্টি
ফরচুন (সলুবোর বোরন ২০%)
ফরচুন হলো ফসলের বোরনের ঘাটতি পূরণে একটি উচ্চমানের এবং পানিতে শতভাগ দ্রবণীয় সলুবোর বোরন ২০% সার।
বিস্তারিত দেখুন →
ফলিয়ার সার ও পুষ্টি
শিকড় জৈব ড্রাগন স্পেশাল ২৫ কেজি (জৈব সার)
শিকড় জৈব ড্রাগন স্পেশাল হলো একটি উচ্চ গুণমানসম্পন্ন পরিবেশবান্ধব জৈব সার, যা বিশেষভাবে ড্রাগন ফলসহ বিভিন্ন ফসলের শিকড় বৃদ্ধি, মাটির স্বাস্থ্য উন্নয়ন এবং আশাতীত ফলন বাড়াতে তৈরি করা হয়েছে। এটি শিকড় এগ্রিকালচার লিমিটেড কর্তৃক বাজারজাতকৃত।
বিস্তারিত দেখুন →